রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

তারিখ: ২৪ মে, ২০২৬

ফিফা বিশ্বকাপের আর মাত্র ১৮ দিন বাকি থাকতেই বড় দুশ্চিন্তায় পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রক্ষণভাগের একাধিক খেলোয়াড় চোটে পড়ায় চূড়ান্ত স্কোয়াডের পরিকল্পনা পরিবর্তন করছেন কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুলের বরাতে জানা গেছে, রক্ষণভাগের ঝুঁকি কমাতে স্কোয়াডে ৮ জনের পরিবর্তে ৯ জন ডিফেন্ডার রাখার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে ক্রিস্টিয়ান রোমেরোর হাঁটুর চোট এবং গঞ্জালো মন্তিয়েলের পেশির ইনজুরি কোচিং স্টাফের চিন্তার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বকাপের মতো দীর্ঘ টুর্নামেন্টে কোনো ঝুঁকি না নিতেই এমন কৌশলগত পরিবর্তনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে আর্জেন্টিনা।

Share.
Leave A Reply

সম্পাদক ও প্রকাশক

নিউজ পাঠানোর ঠিকানা: news@agranisangbad.net

যোগাযোগ

প্রধান কার্যালয় : নিউ মার্কেট (কাশেমিয়া মাদ্রাসা রোড), রাজশাহী, বাংলাদেশ - ৬১০০। মোবাইল:- ০১৭১৪-৪৬০৭৭৬।

ঢাকা কার্যালয় : বাসা নং- ১৬ (লিফটের ৩), রোড নং- ১২, ব্লক- এফ, নিকেতন, গুলশান।

ইউজার কাউন্ট

003793
Total views : 7289
© ২০২৬ অগ্রণী সংবাদ | কারিগরি সহযোগিতায় সাহারিয়ার কবির.