প্রতিবেদক: স্পোর্টস ডেস্ক
তারিখ: ২৪ মে, ২০২৬
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ এখন পর্যন্ত আয়োজিত সবচেয়ে বড় ফুটবল মহোৎসব হতে যাচ্ছে। ৩২ দলের পরিবর্তে এবার ৪৮টি দেশ এই আসরে অংশ নিচ্ছে এবং প্রায় ছয় সপ্তাহ ধরে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফিন্যান্সিয়াল এক্সপ্রেস ও এপি-র প্রতিবেদন অনুযায়ী, সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ ও টিকিট বিক্রি থেকে ফিফার আয় ৯ বিলিয়ন ডলার বা ১ লাখ কোটি টাকার বেশি ছাড়িয়ে যেতে পারে। তবে ফিফার এই রেকর্ড গড়ার উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বিশ্লেষক ও সাবেক ফুটবলারদের মধ্যে উদ্বেগও বাড়ছে। তাদের আশঙ্কা, ম্যাচের সংখ্যা বাড়লে বিশ্বকাপের আগের তীব্রতা ও বিশেষত্ব হারিয়ে যেতে পারে। অতিরিক্ত ম্যাচ ও খেলোয়াড়দের ক্লান্তি নিয়ে বিতর্কের পাশাপাশি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্টিনো এই সম্প্রসারণকে ফুটবলকে আরও বৈশ্বিক ও অন্তর্ভুক্তিমূলক করার উদ্যোগ হিসেবে দেখছেন।







Total views : 7291