তারিখ: ২৫ মে, ২০২৬
আসন্ন ফুটবল বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির চোট নিয়ে ফুটবল বিশ্বে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে। মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলার সময় ৭৩তম মিনিটে হঠাৎ মাঠ ছাড়েন তিনি। বাম উরুর ওপরের অংশে অস্বস্তি অনুভব করায় ঝুঁকি না নিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ম্যাচ শেষে মায়ামি কোচ গুইলের্মো হয়েস সমর্থকদের আশ্বস্ত করে জানিয়েছেন, এটি গুরুতর কোনো ইনজুরি নয়, বরং অত্যধিক ক্লান্তির কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে তুলে নেওয়া হয়েছে। বর্তমানে এমএলএসে বিরতি থাকায় মেসির সেরে ওঠার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা রক্ষার অভিযান শুরু করবে আর্জেন্টিনা, তার আগেই মেসি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন সবাই।







Total views : 7291