তারিখ: ২৪ মে, ২০২৬
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় অটোরিকশার চার্জার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুবা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) উপজেলার আব্দুল সিকদারের ডাঙ্গী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা গেছে, খেলতে খেলতে শিশুটি তার দাদার অটোরিকশা চার্জ দেওয়ার ঘরে চলে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা অভিযোগ করেছেন, অটোরিকশা চার্জ দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তাহীনতা ও খোলা তারের কারণে এমন দুর্ঘটনা ঘটছে। পুলিশ জানিয়েছে, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।






Total views : 7289