০৬ জুন ২০২৬
রাজশাহীসহ দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের ৫টি জেলায় সন্ধ্যার মধ্যে তীব্র দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার (৬ জুন) সকাল সোয়া ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ আবহাওয়ার পূর্বাভাসে এই সতর্কবার্তা জানানো হয়েছে।
আবহাওয়া অফিসের নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ঝড়-বৃষ্টি হতে পারে যে ৫ জেলায়
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যার মধ্যে দেশের যে ৫টি অঞ্চলের ওপর দিয়ে এই ঝোড়ো আবহাওয়া বয়ে যেতে পারে, সেগুলো হলো: ১. রাজশাহী
২. পাবনা
৩. বগুড়া
৪. রংপুর
৫. দিনাজপুর
উল্লিখিত অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এই ৫টি জেলায় বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে।
এই ঝোড়ো পরিস্থিতির কারণে এসব এলাকার নদীবদরে চলাচলকারী নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ১ নম্বর সতর্কসংকেত মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।






Total views : 7289