প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক
তারিখ: ২৪ মে, ২০২৬
আগামী জুলাই মাস থেকে বাণিজ্যিকভাবে বাজারে আসতে যাচ্ছে বাংলাদেশে তৈরি প্রথম পরিবেশবান্ধব বৈদ্যুতিক গাড়ি (ইভি)। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত প্রদর্শনীতে এসব গাড়ির টেস্ট ড্রাইভ করেন এবং এই শিল্পে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। ‘বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ (বিএআইএল) এই গাড়িগুলো প্রস্তুত করেছে, যা চট্টগ্রাম মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে ১৫০০ কোটি টাকা বিনিয়োগে নির্মিত। কোম্পানিটি জানিয়েছে, তাদের এসইউভি গাড়িগুলো একবার ফুল চার্জে ৪৫০ কিলোমিটারের বেশি চলতে সক্ষম এবং এগুলোতে পাঁচ বছরের ওয়ারেন্টিসহ বিশেষ বিক্রয়োত্তর সেবা দেওয়া হবে। শতভাগ ব্যাটারিচালিত এসব গাড়ি পরিবেশবান্ধব হওয়ায় পরিচালন ব্যয় জ্বালানিচালিত গাড়ির চেয়ে অনেক কম হবে।






Total views : 7288