প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক
তারিখ: ২৪ মে, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। রোববার (২৪ মে) সকালে জাতীয় সংসদ ভবনে সৌরশক্তি কার্যক্রমের উদ্বোধনের সময় তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, জলবায়ুর পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পরিবেশবান্ধব জ্বালানির কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, জ্বালানি খাতকে টেকসই করা এখন আর কেবল পরিবেশগত দায়বদ্ধতা নয়, বরং এটি জাতীয় নিরাপত্তার অপরিহার্য অংশ। জাতীয় সংসদের এই উদ্যোগ দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এসময় তিনি সবুজ জ্বালানি ও টেকসই মডেল রাষ্ট্র বিনির্মাণে সবাইকে সৌরবিদ্যুৎ ব্যবহারের আহ্বান জানান।






Total views : 7289