রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

তারিখ: ২৪ মে, ২০২৬

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের শংকরপাশা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার জাহাঙ্গীর মোল্লা, তাঁর স্ত্রী মাজেদা আক্তার, ভাই আলমগীর মোল্লা, আলমগীরের স্ত্রী খুশিদা বেগম এবং অ্যাম্বুলেন্সচালক কাওছার হোসেন। স্বজনরা জানান, স্ট্রোক করা রোগী আলমগীর মোল্লাকে চিকিৎসার জন্য ফরিদপুর নেওয়া হচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Share.
Leave A Reply

সম্পাদক ও প্রকাশক

নিউজ পাঠানোর ঠিকানা: news@agranisangbad.net

যোগাযোগ

প্রধান কার্যালয় : নিউ মার্কেট (কাশেমিয়া মাদ্রাসা রোড), রাজশাহী, বাংলাদেশ - ৬১০০। মোবাইল:- ০১৭১৪-৪৬০৭৭৬।

ঢাকা কার্যালয় : বাসা নং- ১৬ (লিফটের ৩), রোড নং- ১২, ব্লক- এফ, নিকেতন, গুলশান।

ইউজার কাউন্ট

003793
Total views : 7289
© ২০২৬ অগ্রণী সংবাদ | কারিগরি সহযোগিতায় সাহারিয়ার কবির.