রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার

তারিখ: ২১ মে ২০২৬

বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি। এ সময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন। বৈঠকে মন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার ‘গণমাধ্যম কমিশন’ গঠনের উদ্যোগ নিয়েছে বলে জানান এবং এক্ষেত্রে যুক্তরাজ্যের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা ‘অফকম’-এর অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন। ব্রিটিশ হাইকমিশনার এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে মন্ত্রী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভুল ও অপতথ্য রোধে সুইস অভিজ্ঞতা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এবং বাংলাদেশে প্রযুক্তি খাতে সুইস বিনিয়োগ বৃদ্ধির অনুরোধ করেন।

Share.
Leave A Reply

সম্পাদক ও প্রকাশক

নিউজ পাঠানোর ঠিকানা: news@agranisangbad.net

যোগাযোগ

প্রধান কার্যালয় : নিউ মার্কেট (কাশেমিয়া মাদ্রাসা রোড), রাজশাহী, বাংলাদেশ - ৬১০০। মোবাইল:- ০১৭১৪-৪৬০৭৭৬।

ঢাকা কার্যালয় : বাসা নং- ১৬ (লিফটের ৩), রোড নং- ১২, ব্লক- এফ, নিকেতন, গুলশান।

ইউজার কাউন্ট

003793
Total views : 7289
© ২০২৬ অগ্রণী সংবাদ | কারিগরি সহযোগিতায় সাহারিয়ার কবির.