তারিখ: ২১ মে ২০২৬
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের অচলাবস্থা নিরসন এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে পাকিস্তান। এরই ধারাবাহিকতায় পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরান সফর করছেন। এর আগে গত ১৮ এপ্রিল তিনি তেহরান সফর করেছিলেন। সম্প্রতি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার নতুন প্রস্তাব নিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও তেহরানে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি ফেরাতে পাকিস্তানের এই মধ্যস্থতার ভূমিকা বর্তমানে আন্তর্জাতিক মহলে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।






Total views : 7289