তারিখ: ২৬ মে, ২০২৬
টানা বৃষ্টির কারণে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি পশুর হাটে ভয়াবহ কাদা ও জলাবদ্ধতা তৈরি হয়েছে। হাটের ভেতর হাঁটুপানি ও কাঁদায় পশুগুলো নিয়ে খামারিরা চরম বিপাকে পড়েছেন। অনেক গরু বৃষ্টির কারণে অসুস্থ হয়ে পড়ায় বাড়তি খরচ করে ওষুধ দিতে হচ্ছে খামারিদের। এদিকে, অব্যবস্থাপনার কারণে ক্রেতারাও হাটের ভেতরে ঢুকতে অনাগ্রহ প্রকাশ করছেন। ক্রেতাদের মতে, গতদিনের তুলনায় আজ ছোট ও মাঝারি গরুর দাম কিছুটা কম। ক্ষুব্ধ খামারি ও ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, ইজারাদাররা হাট প্রস্তুতির সময় পানি নিষ্কাশনের কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এ বিষয়ে ইজারাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।





Total views : 7300