প্রতিবেদক: আন্তর্জাতিক ডেস্ক
তারিখ: ২৬ মে, ২০২৬
ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্যজুড়ে চলছে রেকর্ডভাঙা তীব্র তাপপ্রবাহ। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে, যা মে মাসে সচরাচর দেখা যায় না। সাধারণত এই সময়ে ইউরোপের এই দেশগুলোতে তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে। ফ্রান্সের আবহাওয়া দপ্তর জানিয়েছে, শিগগিরই তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। এর আগে ১৯২২ সালের মে মাসে ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল এই দেশগুলোর সর্বোচ্চ রেকর্ড, যা এবার ছাড়িয়ে গেছে। পর্তুগালের ৬টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং স্পেনের আবহাওয়া দপ্তর এটিকে ‘অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা’ হিসেবে অভিহিত করেছে।






Total views : 7289