রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফের গুলিতে মোরছালিন নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্বার সীমান্তে এই গুলির ঘটনা ঘটে। নিহত মোরছালিন ধজনগর গ্রামের হেবজু মিয়ার ছেলে এবং গোপীনাথপুর শাহআলম ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় নবীর হোসেন নামে আরও একজন নিহত হয়েছেন বলে দাবি করছে পরিবার।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে একদল লোক সীমান্ত এলাকায় গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে মোরছালিন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং বিএসএফ তাঁর লাশ ভারতে নিয়ে যায়। পরিবারের দাবি, নিহত দুজনের লাশ বর্তমানে আগরতলার জিবি হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন তরুণ আহত হয়েছেন, যাদের চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে। কসবা থানার ওসি নাজনীন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, হতাহতদের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

Share.
Leave A Reply

সম্পাদক ও প্রকাশক

নিউজ পাঠানোর ঠিকানা: news@agranisangbad.net

যোগাযোগ

প্রধান কার্যালয় : নিউ মার্কেট (কাশেমিয়া মাদ্রাসা রোড), রাজশাহী, বাংলাদেশ - ৬১০০। মোবাইল:- ০১৭১৪-৪৬০৭৭৬।

ঢাকা কার্যালয় : বাসা নং- ১৬ (লিফটের ৩), রোড নং- ১২, ব্লক- এফ, নিকেতন, গুলশান।

ইউজার কাউন্ট

003803
Total views : 7300
© ২০২৬ অগ্রণী সংবাদ | কারিগরি সহযোগিতায় সাহারিয়ার কবির.