রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিনোদন রিপোর্টার:

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর এবার বড় পর্দায় শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ। সম্প্রতি প্রকাশিত ‘রকস্টার’ সিনেমার টিজার শেয়ার করে নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন তিনি। শাকিব খানের লুক ও কাজের একাগ্রতার প্রশংসা করে সাবিলা বলেন, “শাকিব খান মানুষ হিসেবে আপনি অনন্য। এত বিশাল প্রজেক্টের অংশ হতে পেরে আমি গর্বিত।” এর আগে ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে শাকিবের বিপরীতে বড় পর্দায় অভিষেক হয়েছিল তাঁর।

গত মঙ্গলবার মুক্তি পাওয়া ‘রকস্টার’ সিনেমার ১ মিনিট ২০ সেকেন্ডের টিজারে শাকিব খানকে দেখা গেছে একেবারেই ভিন্ন ও বিধ্বংসী লুকে। একজন রকস্টারের উত্থান-পতনের গল্প নিয়ে নির্মিত এই মিউজিক্যাল অ্যাকশন থ্রিলারে শাকিবের দুই নায়িকা হিসেবে থাকছেন সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা। আজমান রুশো পরিচালিত এই সিনেমাটি আসছে ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। টিজার মুক্তির পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়েছে।

Share.
Leave A Reply

সম্পাদক ও প্রকাশক

নিউজ পাঠানোর ঠিকানা: news@agranisangbad.net

যোগাযোগ

প্রধান কার্যালয় : নিউ মার্কেট (কাশেমিয়া মাদ্রাসা রোড), রাজশাহী, বাংলাদেশ - ৬১০০। মোবাইল:- ০১৭১৪-৪৬০৭৭৬।

ঢাকা কার্যালয় : বাসা নং- ১৬ (লিফটের ৩), রোড নং- ১২, ব্লক- এফ, নিকেতন, গুলশান।

ইউজার কাউন্ট

003793
Total views : 7289
© ২০২৬ অগ্রণী সংবাদ | কারিগরি সহযোগিতায় সাহারিয়ার কবির.