রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক:

তামিলনাড়ুর রাজনীতিতে নাটকীয় মোড় নিয়েছে অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম-এর (টিভিকে) সরকার গঠনের প্রক্রিয়া। প্রয়োজনীয় বিধায়কের সমর্থন না থাকায় আজ শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ নেওয়ার সম্ভাবনা নেই বলে রাজভবন সূত্রে জানা গেছে। ২৩৪ আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য ১১৮টি আসন প্রয়োজন হলেও বিজয়ের দল এককভাবে ১০৮টি আসনে জয়লাভ করেছে।

গতকাল শুক্রবার রাজ্যপালের কাছে ১১৮ জন বিধায়কের সমর্থনের দাবি জানালেও লিখিত প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন বিজয়। বর্তমানে তাঁর পক্ষে ১১৬ জন বিধায়কের সমর্থন রয়েছে বলে জানা গেছে। এদিকে মিত্র দল আইইউএমএল এবং এএমএমকে বিজয়কে সমর্থন না দেওয়ার বিষয়টি স্পষ্ট করেছে। পরিস্থিতি বিবেচনায় কংগ্রেস তাদের ৫ বিধায়ককে হায়দরাবাদে সরিয়ে নিয়েছে। দীর্ঘ ৬২ বছর পর ডিএমকে এবং এআইএডিএমকে-র আধিপত্য ভেঙে বিজয় বড় জয় পেলেও সরকার গঠন নিয়ে এখন চরম নাটকীয়তা বিরাজ করছে।

Share.
Leave A Reply

সম্পাদক ও প্রকাশক

নিউজ পাঠানোর ঠিকানা: news@agranisangbad.net

যোগাযোগ

প্রধান কার্যালয় : নিউ মার্কেট (কাশেমিয়া মাদ্রাসা রোড), রাজশাহী, বাংলাদেশ - ৬১০০। মোবাইল:- ০১৭১৪-৪৬০৭৭৬।

ঢাকা কার্যালয় : বাসা নং- ১৬ (লিফটের ৩), রোড নং- ১২, ব্লক- এফ, নিকেতন, গুলশান।

ইউজার কাউন্ট

003803
Total views : 7300
© ২০২৬ অগ্রণী সংবাদ | কারিগরি সহযোগিতায় সাহারিয়ার কবির.