রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

তারিখ: ২ জুন, ২০২৬

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচারিক কার্যক্রম চলাকালীন প্রধান আসামি সোহেল রানাকে আদালতে আনা-নেয়ার সময় কথা বলার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। বিচারক মাসরুর সালেকীন এই নির্দেশনা দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, কাস্টডিতে থাকা আসামি আদালতে আনা-নেয়ার সময় বিভিন্ন মন্তব্য করছেন যা মামলার বিচারকে প্রভাবিত করতে পারে। এই প্রেক্ষিতে আদালত পুলিশকে নির্দেশ দেন যাতে আসামি কোনোভাবেই কথা বলতে না পারে। এদিকে, আজ মঙ্গলবার সকাল থেকে মামলার বাদী ও ভিকটিমের বাবার জবানবন্দির মধ্য দিয়ে আনুষ্ঠানিক সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মোট ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে। সোমবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর মঙ্গলবার তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

Share.
Leave A Reply

সম্পাদক ও প্রকাশক

নিউজ পাঠানোর ঠিকানা: news@agranisangbad.net

যোগাযোগ

প্রধান কার্যালয় : নিউ মার্কেট (কাশেমিয়া মাদ্রাসা রোড), রাজশাহী, বাংলাদেশ - ৬১০০। মোবাইল:- ০১৭১৪-৪৬০৭৭৬।

ঢাকা কার্যালয় : বাসা নং- ১৬ (লিফটের ৩), রোড নং- ১২, ব্লক- এফ, নিকেতন, গুলশান।

ইউজার কাউন্ট

003803
Total views : 7300
© ২০২৬ অগ্রণী সংবাদ | কারিগরি সহযোগিতায় সাহারিয়ার কবির.