রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

নিউজ ডেস্ক: হরমুজ প্রণালিতে চলমান যুদ্ধবিরতির মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার একাধিক ইরানি নৌযানে মার্কিন হামলার খবরের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেছেন, কূটনৈতিক সমাধানের পথ খোলা থাকলেও যুক্তরাষ্ট্র সবসময় ‘বেপরোয়া সামরিক দুঃসাহস’ দেখানোর পথ বেছে নেয়। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সাফ জানিয়ে দিয়েছেন, ইরানিরা কখনোই চাপের মুখে মাথা নত করবে না।

অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তাদের নৌ-অবরোধ লঙ্ঘন করে ইরানি বন্দরে ঢোকার চেষ্টা করায় দুটি তেলের ট্যাংকারকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। এর পাল্টা ব্যবস্থা হিসেবে ওমান উপসাগরে অভিযান চালিয়ে ‘ওশান কই’ নামক একটি ট্যাংকার জব্দ করেছে ইরানি রেভল্যুশনারি গার্ড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চুক্তিতে রাজি করাতে ইরানকে এই চাপের মধ্যে রাখা হয়েছে, তবে তারা দ্রুত চুক্তিতে স্বাক্ষর না করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জ্বালানি তেলের বিশ্ববাজারের জন্য গুরুত্বপূর্ণ এই প্রণালিতে সংঘাতের ফলে বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়ছে।

Share.
Leave A Reply

সম্পাদক ও প্রকাশক

নিউজ পাঠানোর ঠিকানা: news@agranisangbad.net

যোগাযোগ

প্রধান কার্যালয় : নিউ মার্কেট (কাশেমিয়া মাদ্রাসা রোড), রাজশাহী, বাংলাদেশ - ৬১০০। মোবাইল:- ০১৭১৪-৪৬০৭৭৬।

ঢাকা কার্যালয় : বাসা নং- ১৬ (লিফটের ৩), রোড নং- ১২, ব্লক- এফ, নিকেতন, গুলশান।

ইউজার কাউন্ট

003803
Total views : 7300
© ২০২৬ অগ্রণী সংবাদ | কারিগরি সহযোগিতায় সাহারিয়ার কবির.