রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

তারিখ: ২১ মে ২০২৬

পারস্য উপসাগরীয় অঞ্চলের ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমন এবং সংকট নিরসনে আলোচনার উদ্দেশ্যে তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনির। বৃহস্পতিবার তার এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য ফিদা হুসেইন মালিকি এ তথ্য নিশ্চিত করেছেন। যদিও পাক সেনাপ্রধানের বহন করা বার্তার বিস্তারিত জানা যায়নি, তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগত।

এর আগে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রাজা নাকভি সম্প্রতি তেহরান সফর করেন এবং ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান বর্তমানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। বিশ্লেষকরা মনে করছেন, আঞ্চলিক সংঘাত এড়াতে ইসলামাবাদ তাদের কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করেছে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান সামরিক অস্থিরতা নিরসনে পাকিস্তানের এই সক্রিয় ভূমিকা এখন আন্তর্জাতিক মহলে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

Share.
Leave A Reply

সম্পাদক ও প্রকাশক

নিউজ পাঠানোর ঠিকানা: news@agranisangbad.net

যোগাযোগ

প্রধান কার্যালয় : নিউ মার্কেট (কাশেমিয়া মাদ্রাসা রোড), রাজশাহী, বাংলাদেশ - ৬১০০। মোবাইল:- ০১৭১৪-৪৬০৭৭৬।

ঢাকা কার্যালয় : বাসা নং- ১৬ (লিফটের ৩), রোড নং- ১২, ব্লক- এফ, নিকেতন, গুলশান।

ইউজার কাউন্ট

003803
Total views : 7300
© ২০২৬ অগ্রণী সংবাদ | কারিগরি সহযোগিতায় সাহারিয়ার কবির.