রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক | ০৪ মে, ২০২৬

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশুমৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জন শিশুর মৃত্যু হয়েছে, যা গত ৫০ দিনের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর মধ্যে ১৫ জন মারা গেছে হামের উপসর্গ নিয়ে এবং ২ জনের মৃত্যু হামেই হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

এই নিয়ে গত ৫০ দিনে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩১১ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, মৃত ১৭ শিশুর মধ্যে ১২ জনই ঢাকা বিভাগের এবং বাকি ৫ জন চট্টগ্রাম বিভাগের। ভয়াবহ এই পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৩০২ জন শিশুর শরীরে, যার বড় একটি অংশই ঢাকার।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি আছে ১ হাজার ২৬ জন শিশু। সংক্রমণের দিক থেকে ঢাকা বিভাগের পরেই রয়েছে চট্টগ্রাম, রাজশাহী ও বরিশাল বিভাগ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই পরিস্থিতিকে উদ্বেগজনক আখ্যা দিয়ে শিশুদের দ্রুত টিকা নিশ্চিত করার পরামর্শ দিচ্ছেন।

Share.
Leave A Reply

সম্পাদক ও প্রকাশক

নিউজ পাঠানোর ঠিকানা: news@agranisangbad.net

যোগাযোগ

প্রধান কার্যালয় : নিউ মার্কেট (কাশেমিয়া মাদ্রাসা রোড), রাজশাহী, বাংলাদেশ - ৬১০০। মোবাইল:- ০১৭১৪-৪৬০৭৭৬।

ঢাকা কার্যালয় : বাসা নং- ১৬ (লিফটের ৩), রোড নং- ১২, ব্লক- এফ, নিকেতন, গুলশান।

ইউজার কাউন্ট

003805
Total views : 7302
© ২০২৬ অগ্রণী সংবাদ | কারিগরি সহযোগিতায় সাহারিয়ার কবির.