প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক
তারিখ: ২৪ মে, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) কর্তৃপক্ষ। রবিবার দুপুরে অনুষ্ঠিত এই সাক্ষাতে প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাদের চলমান কার্যক্রম, চিকিৎসা ও পুনর্বাসন সেবার বিভিন্ন দিক প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে সিআরপি’র প্রতিষ্ঠাতা ট্রাস্টি ভ্যালেরি এ. টেইলর, নির্বাহী পরিচালক মোহাম্মদ সোহরাব হোসেন, চেয়ারম্যান মুহাম্মদ সাইদুর রহমানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পক্ষাঘাতগ্রস্ত রোগীদের সেবায় সিআরপি’র অবদান ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।






Total views : 7302