রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রতিবেদক: কলকাতা

তারিখ: ২৫ মে, ২০২৬

পশ্চিমবঙ্গ সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী রাজ্যজুড়ে ‘হোল্ডিং সেন্টার’ কার্যক্রম শুরুর ২৪ ঘণ্টার মধ্যেই ১২ জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। মালদা জেলার ইংরেজবাজার ও মুর্শিদাবাদের লালগোলার নতুন চালু হওয়া হোল্ডিং সেন্টারে তাদের রাখা হয়েছে। মালদায় আটক ৯ জনের মধ্যে ৩ নারী ও ৬ জন নাবালক-নাবালিকা রয়েছে, যারা হিলি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের কথা স্বীকার করেছে। অন্যদিকে, মুর্শিদাবাদে আটক ৩ জন প্রাপ্তবয়স্ক পুরুষের কাছে ভারতে বসবাসের কোনো বৈধ নথি পাওয়া যায়নি। মূলত অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের শনাক্তকরণ ও প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করতে পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র দপ্তর এই উদ্যোগ গ্রহণ করেছে। বিষয়টি নিয়ে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে রাজনৈতিক প্রতিক্রিয়াও দেখা দিয়েছে।

Share.
Leave A Reply

সম্পাদক ও প্রকাশক

নিউজ পাঠানোর ঠিকানা: news@agranisangbad.net

যোগাযোগ

প্রধান কার্যালয় : নিউ মার্কেট (কাশেমিয়া মাদ্রাসা রোড), রাজশাহী, বাংলাদেশ - ৬১০০। মোবাইল:- ০১৭১৪-৪৬০৭৭৬।

ঢাকা কার্যালয় : বাসা নং- ১৬ (লিফটের ৩), রোড নং- ১২, ব্লক- এফ, নিকেতন, গুলশান।

ইউজার কাউন্ট

003803
Total views : 7300
© ২০২৬ অগ্রণী সংবাদ | কারিগরি সহযোগিতায় সাহারিয়ার কবির.