রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

অনলাইন ডেস্ক | ১৭ মে ২০২৬

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সাথে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে। আজ রবিবার (১৭ মে) বিকেলে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের আন্তঃসংসদীয় সম্পর্ক, বাণিজ্য ও বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসসহ বৈশ্বিক রাজনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকের শুরুতে ফরাসি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “ফ্রান্সের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় ও কূটনৈতিক সম্পর্ক ঐতিহাসিক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর ইউরোপের অন্যতম প্রধান শক্তি হিসেবে ফ্রান্স বাংলাদেশকে দ্রুত স্বীকৃতি দান করে অনন্য বন্ধুত্বের পরিচয় দেয়। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর মধ্যে ফ্রান্স হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।”

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও গণতন্ত্রের সংগ্রাম তুলে ধরে স্পিকার আরও বলেন, “এদেশের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে সবসময় আপসহীন সংগ্রাম করে আসছে। তবে অত্যন্ত দুঃখের বিষয়, দীর্ঘ ১৬ বছর ধরে মাফিয়া শেখ হাসিনার সরকার এদেশের গণতন্ত্রকে সম্পূর্ণ বিপন্ন ও ধ্বংস করে দিয়েছিল। এই দীর্ঘ সময়ে বাংলাদেশের সহস্রাধিক মুক্তিকামী মানুষ ও তরুণ প্রজন্ম গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নিজেদের জীবন বারংবার আত্মোৎসর্গ করেছেন।” জবাবে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক পরিবেশের প্রশংসা করে বলেন, “বাংলাদেশে অনুষ্ঠিত সবশেষ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের দীর্ঘদিনের গণতান্ত্রিক অগ্রযাত্রা নতুন করে আবার সচল ও সুসংহত হয়েছে।”

সাক্ষাৎকালে স্পিকার এবং রাষ্ট্রদূত উভয়েই বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দ্রুত একটি মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) স্বাক্ষরের প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া দুই দেশের জনগণের সাথে জনগণের সম্পর্ক জোরদার, নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন, মানবাধিকার রক্ষা এবং জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা নিয়ে তারা মতবিনিময় করেন।

বৈঠকের একপর্যায়ে, আগামী জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) গুরুত্বপূর্ণ অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রার্থিতার বিষয়টি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি এই মর্যাদাপূর্ণ পদে বাংলাদেশের পক্ষে ফ্রান্সের কূটনৈতিক ও নীতিগত সমর্থন কামনা করেন। বৈঠকে ফরাসি দূতাবাসের উচ্চপদস্থ প্রতিনিধিদলের সদস্যবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

সম্পাদক ও প্রকাশক

নিউজ পাঠানোর ঠিকানা: news@agranisangbad.net

যোগাযোগ

প্রধান কার্যালয় : নিউ মার্কেট (কাশেমিয়া মাদ্রাসা রোড), রাজশাহী, বাংলাদেশ - ৬১০০। মোবাইল:- ০১৭১৪-৪৬০৭৭৬।

ঢাকা কার্যালয় : বাসা নং- ১৬ (লিফটের ৩), রোড নং- ১২, ব্লক- এফ, নিকেতন, গুলশান।

ইউজার কাউন্ট

003803
Total views : 7300
© ২০২৬ অগ্রণী সংবাদ | কারিগরি সহযোগিতায় সাহারিয়ার কবির.