রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রতিবেদক: টাঙ্গাইল প্রতিনিধি

তারিখ: ২৬ মে ২০২৬

টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত নওগাঁর ১০ যুবকের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে মান্দার রাজেন্দ্রবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬ জনের এবং এর আগে সোমবার রাতে ৪ জনের জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহতরা সবাই ঈদে পরিবারের সাথে ঈদ করতে বাড়ি ফিরছিলেন। জানাজায় স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসন ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিহতদের পরিবারের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতে আরও সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। সোমবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় মোট ১৫ জন প্রাণ হারিয়েছেন।

Share.
Leave A Reply

সম্পাদক ও প্রকাশক

নিউজ পাঠানোর ঠিকানা: news@agranisangbad.net

যোগাযোগ

প্রধান কার্যালয় : নিউ মার্কেট (কাশেমিয়া মাদ্রাসা রোড), রাজশাহী, বাংলাদেশ - ৬১০০। মোবাইল:- ০১৭১৪-৪৬০৭৭৬।

ঢাকা কার্যালয় : বাসা নং- ১৬ (লিফটের ৩), রোড নং- ১২, ব্লক- এফ, নিকেতন, গুলশান।

ইউজার কাউন্ট

003793
Total views : 7289
© ২০২৬ অগ্রণী সংবাদ | কারিগরি সহযোগিতায় সাহারিয়ার কবির.