তারিখ: ২৫ মে, ২০২৬
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় সোমবার ভোর সাড়ে ৪টার দিকে রডবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৫ জন নিহত হয়েছেন। চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গগামী ট্রাকটিতে থাকা যাত্রীদের বড় একটি অংশ রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ ও আশপাশের অঞ্চলের বাসিন্দা। দুর্ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন, যাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতোয়ার রহমান জানান, ঘটনাস্থলেই ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ৬ জনের পরিচয় শনাক্ত করা গেছে। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার কাজ চলছে।






Total views : 7289