তারিখ: ২ জুন, ২০২৬
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস লেবাননে শান্তিরক্ষী মিশন বা ইউনিফিলের উপস্থিতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাতের কেন্দ্রবিন্দু ‘ব্লু লাইন’ পর্যবেক্ষণে প্রায় ২ হাজার থেকে সাড়ে ৫ হাজার শান্তিরক্ষী সদস্য মোতায়েনের তিনটি বিকল্প প্রস্তাব তিনি নিরাপত্তা পরিষদে জমা দিয়েছেন। বর্তমানে লেবাননে ৫০টি দেশের সাড়ে ৭ হাজার শান্তিরক্ষী সদস্য কাজ করছেন। লেবানন সরকার ও চীনসহ অনেক দেশই শান্তিরক্ষী বহাল রাখার পক্ষে অবস্থান নিলেও, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত আগস্ট থেকেই মিশনের মেয়াদ বাতিলের পক্ষপাতি। গুতেরেস সতর্ক করে বলেছেন, স্থায়ী সংঘাত নিরসন ও লেবাননের সশস্ত্র বাহিনীকে সহায়তার জন্য জাতিসংঘের এই উপস্থিতি অত্যন্ত জরুরি।






Total views : 7289