রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রতিবেদক: আন্তর্জাতিক ডেস্ক

তারিখ: ৩১ মে, ২০২৬

ভারতের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ সামরিক পদ ‘চিফ অব ডিফেন্স স্টাফ’ (সিডিএস)-এ নতুন নেতৃত্ব এসেছে। শনিবার জেনারেল অনিল চৌহানের অবসরের পর তৃতীয় সিডিএস হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল এন এস রাজা সুব্রামানি। নয়াদিল্লিতে গার্ড অব অনারের মাধ্যমে এই দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়। দায়িত্ব নিয়ে জেনারেল সুব্রামানি জানান, তার মূল লক্ষ্য হবে তিন বাহিনীর মধ্যে যৌথ সমন্বয় বৃদ্ধি, দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়ন এবং সামরিক আধুনিকায়ন। তিনি প্রধানমন্ত্রীর ‘জেএআই’ (জয়েন্টনেস, আত্মনির্ভরতা ও উদ্ভাবন) দর্শন বাস্তবায়নে বিশেষ গুরুত্বারোপ করেন। সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজরি কমিটির সামরিক উপদেষ্টা জেনারেল সুব্রামানি এখন থেকে প্রতিরক্ষামন্ত্রীর প্রধান সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

Share.
Leave A Reply

সম্পাদক ও প্রকাশক

নিউজ পাঠানোর ঠিকানা: news@agranisangbad.net

যোগাযোগ

প্রধান কার্যালয় : নিউ মার্কেট (কাশেমিয়া মাদ্রাসা রোড), রাজশাহী, বাংলাদেশ - ৬১০০। মোবাইল:- ০১৭১৪-৪৬০৭৭৬।

ঢাকা কার্যালয় : বাসা নং- ১৬ (লিফটের ৩), রোড নং- ১২, ব্লক- এফ, নিকেতন, গুলশান।

ইউজার কাউন্ট

003793
Total views : 7289
© ২০২৬ অগ্রণী সংবাদ | কারিগরি সহযোগিতায় সাহারিয়ার কবির.