তারিখ: ২৩ মে ২০২৬
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম কমার প্রেক্ষিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করেছে। শনিবার (২৩ মে) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২,১৫৮ টাকা কমিয়ে ২,৩৫,৯৬৩ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি ভরি ২,০৯৯ টাকা কমিয়ে ২,২৫,৩৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের ভরি ১,৯৩,০৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১,৫৭,২৩১ টাকায় নেমে এসেছে।






Total views : 7289