রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিনোদন ডেস্ক | ২৭ এপ্রিল ২০২৬

বলিউডের ‘নাম্বার ওয়ান’ অভিনেতা গোবিন্দ এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য জীবন নিয়ে গত কয়েক মাস ধরেই চর্চা তুঙ্গে। বিচ্ছেদ ও পুনর্মিলনের গুঞ্জনের মাঝে এবার স্বামী হিসেবে গোবিন্দকে নিয়ে সোজাসাপ্টা মন্তব্য করলেন সুনীতা। সম্প্রতি এক ইউটিউব সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভালো সন্তান বা বাবা হিসেবে গোবিন্দকে ফুল মার্কস দিলেও স্বামী হিসেবে পরজন্মে তাঁকে আর চান না।

গোবিন্দকে নিয়ে আক্ষেপ: সুনীতার মতে, গোবিন্দ একজন দায়িত্বশীল ছেলে এবং ভাই, কিন্তু স্বামী হিসেবে তিনি চান এমন একজনকে—যিনি জীবনটাকে উপভোগ করতে জানেন। সুনীতা বলেন, “আমি গোবিন্দর মতো ছেলে চাই, কিন্তু স্বামী নয়। আমি এমন কাউকে চাই যে আমার সঙ্গে পার্টি করবে, ডিনারে যাবে কিংবা ছুটিতে ঘুরতে বের হবে। কিন্তু গোবিন্দ সব সময় পরিবারকে দেখাশোনা করতেই ব্যস্ত থাকেন।”

নিজের জন্য বাঁচেননি গোবিন্দ: স্বামীর জীবনদর্শন নিয়ে আক্ষেপ প্রকাশ করে সুনীতা জানান, গোবিন্দর বয়স এখন ৬০ বছর। কিন্তু এই দীর্ঘ সময়ে তিনি নিজের জন্য একটি মুহূর্তও বাঁচেননি। সারাক্ষণ মা, ভাই আর পরিবারের চাহিদা মেটাতেই তিনি ব্যস্ত থেকেছেন।

নায়িকাদের নিয়ে কি ঈর্ষা হতো? নব্বই দশকে গোবিন্দর সঙ্গে অনেক নায়িকার সম্পর্কের গুঞ্জন শোনা যেত। এ বিষয়ে জানতে চাওয়া হলে সুনীতা আত্মবিশ্বাসের সঙ্গে জানান, তিনি কখনই স্বামীর নারী ভক্ত বা নায়িকাদের নিয়ে ঈর্ষান্বিত হননি। তাঁর কথায়, “স্বামীর ওপর আস্থা থাকলে এ ধরনের গুঞ্জন কোনো বড় ইস্যু নয়।”

উল্লেখ্য, দীর্ঘদিনের পারিবারিক কলহ মিটিয়ে সম্প্রতি গোবিন্দর ভাগনে ক্রুষ্ণা অভিষেক ও তাঁর স্ত্রী কাশ্মীরার সঙ্গেও সুনীতা ও গোবিন্দর সম্পর্কের উন্নতি হয়েছে। তবে দাম্পত্য জীবন নিয়ে সুনীতার এই ‘অকপট’ স্বীকারোক্তি এখন বলিউড পাড়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Share.
Leave A Reply

সম্পাদক ও প্রকাশক

নিউজ পাঠানোর ঠিকানা: news@agranisangbad.net

যোগাযোগ

প্রধান কার্যালয় : নিউ মার্কেট (কাশেমিয়া মাদ্রাসা রোড), রাজশাহী, বাংলাদেশ - ৬১০০। মোবাইল:- ০১৭১৪-৪৬০৭৭৬।

ঢাকা কার্যালয় : বাসা নং- ১৬ (লিফটের ৩), রোড নং- ১২, ব্লক- এফ, নিকেতন, গুলশান।

ইউজার কাউন্ট

003793
Total views : 7289
© ২০২৬ অগ্রণী সংবাদ | কারিগরি সহযোগিতায় সাহারিয়ার কবির.