রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

তারিখ: ২ জুন, ২০২৬

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সম্ভাব্য সূচি নিয়ে আবারও পরিবর্তনের আভাস দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। মঙ্গলবার সচিবালয়ে এক বৈঠকের পর তিনি জানান, পরীক্ষা জট কমানোর লক্ষ্যে ৭ জানুয়ারি থেকে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে পরীক্ষার সময় এগিয়ে আনা নিয়ে যে আলোচনা চলছে, তা বিবেচনায় নিয়ে সরকার অভিভাবকদের মতামতের ভিত্তিতে সূচি পরিবর্তনের বিষয়টি সক্রিয়ভাবে ভাবছে। মন্ত্রী আরও আশ্বস্ত করেন যে, পরীক্ষার আগেই সিলেবাস সম্পন্ন করা হবে এবং শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সময় নিশ্চিত করা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীও অবগত আছেন বলে তিনি জানান।

Share.
Leave A Reply

সম্পাদক ও প্রকাশক

নিউজ পাঠানোর ঠিকানা: news@agranisangbad.net

যোগাযোগ

প্রধান কার্যালয় : নিউ মার্কেট (কাশেমিয়া মাদ্রাসা রোড), রাজশাহী, বাংলাদেশ - ৬১০০। মোবাইল:- ০১৭১৪-৪৬০৭৭৬।

ঢাকা কার্যালয় : বাসা নং- ১৬ (লিফটের ৩), রোড নং- ১২, ব্লক- এফ, নিকেতন, গুলশান।

ইউজার কাউন্ট

003805
Total views : 7302
© ২০২৬ অগ্রণী সংবাদ | কারিগরি সহযোগিতায় সাহারিয়ার কবির.