প্রতিবেদক: প্রযুক্তি ডেস্ক
তারিখ: ৩১ মে, ২০২৬
গুগলের গোপন সার্চ ডেটা ব্যবহার করে অনলাইন বেটিং প্ল্যাটফর্ম ‘পলিমার্কেট’-এ ইনসাইডার ট্রেডিংয়ের মাধ্যমে ১২ লাখ ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগে কোম্পানির শীর্ষ তথ্য-নিরাপত্তা প্রকৌশলী মিশেল স্প্যাগনুওলোকে গ্রেপ্তার করা হয়েছে। ইতালিয়ান বংশোদ্ভূত এই প্রকৌশলী ১২ বছরের বেশি সময় ধরে গুগলে কর্মরত ছিলেন। আদালতের নথি অনুযায়ী, তিনি গুগলের পাবলিক সার্চ ডেটা প্রকাশের আগেই গোপন তথ্যে প্রবেশের সুযোগ কাজে লাগিয়ে বাজি ধরতেন। বিশেষ করে ২০২৫ সালে গুগলে সবচেয়ে বেশি সার্চ করা ব্যক্তির নাম নিয়ে বাজি ধরে তিনি বড় অংকের মুনাফা করেন। এফবিআইয়ের অনুসন্ধানে তার জালিয়াতি ধরা পড়ে এবং বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন। গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কাজ করছে এবং অভিযুক্ত কর্মীকে ছুটিতে পাঠানো হয়েছে।






Total views : 7289