রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক | ২৬ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার অনুষ্ঠানে গুলির ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড় চলছে। এরই মধ্যে নতুন এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অনুষ্ঠানের ঠিক কয়েক ঘণ্টা আগেই ট্রাম্পের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেছিলেন, “আজ রাতে কিছু গুলি ছোড়া হবে।”

কী বলেছিলেন লেভিট? সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ডিনার অনুষ্ঠান শুরুর আগে ক্যারোলিন লেভিট বর্ণনা করছিলেন সন্ধ্যাটি কেমন কাটবে। তিনি বলেন, “প্রেসিডেন্ট লড়াইয়ের জন্য প্রস্তুত। আজকের বক্তৃতা হবে ক্লাসিক ডোনাল্ড জে ট্রাম্পের মতো—মজাদার এবং বিনোদনমূলক। আজ রাতে কিছু গুলি ছোড়া হবে (দেয়ার উইল বি শটস ফায়ারড টুনাইট), তাই সবার দেখা উচিত। এটা সত্যিই দারুণ হবে।”

রূপক থেকে বাস্তব আতঙ্ক: লেভিটের এই মন্তব্যকে শুরুতে রাজনৈতিক রূপক হিসেবে ধরা হয়েছিল, যার অর্থ ছিল ট্রাম্প বক্তৃতায় কড়া ভাষায় প্রতিপক্ষকে আক্রমণ করবেন। কিন্তু অনুষ্ঠান চলাকালীন ওয়াশিংটন হিলটন হোটেলের ব্যাংকুয়েট হলে সত্যিকারের গুলির শব্দ ভেসে আসলে ২ হাজার অতিথির মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিক্রেট সার্ভিস দ্রুত প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

সোশ্যাল মিডিয়ায় তোলপাড়: লেভিটের সেই সাক্ষাৎকারের ভিডিওটি এক্স (টুইটার) প্ল্যাটফর্মে এখন পর্যন্ত ৪০ লাখের বেশিবার দেখা হয়েছে। নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ একে ‘অদ্ভুত কাকতালীয়’ বলছেন, আবার কেউবা নতুন কোনো ষড়যন্ত্র তত্ত্বের গন্ধ খুঁজছেন। এক ব্যবহারকারী লিখেছেন, “এই কথা এত দ্রুত বাস্তবে ফলে যাবে, তা কেউ কল্পনাও করেনি।

Share.
Leave A Reply

সম্পাদক ও প্রকাশক

নিউজ পাঠানোর ঠিকানা: news@agranisangbad.net

যোগাযোগ

প্রধান কার্যালয় : নিউ মার্কেট (কাশেমিয়া মাদ্রাসা রোড), রাজশাহী, বাংলাদেশ - ৬১০০। মোবাইল:- ০১৭১৪-৪৬০৭৭৬।

ঢাকা কার্যালয় : বাসা নং- ১৬ (লিফটের ৩), রোড নং- ১২, ব্লক- এফ, নিকেতন, গুলশান।

ইউজার কাউন্ট

003811
Total views : 7312
© ২০২৬ অগ্রণী সংবাদ | কারিগরি সহযোগিতায় সাহারিয়ার কবির.