রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

অনলাইন ডেস্ক | ০৫ মে, ২০২৬

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার পরিধি বাড়াতে নতুন তিনটি ইউনিটের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫০ শয্যার আইসিইউ (ICU), প্যাথলজি প্যাভিলিয়ন এবং অত্যাধুনিক গ্যাস্ট্রোলিভার সেন্টারের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনকালে ডা. জুবাইদা রহমান হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং রোগীদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এই নতুন সুযোগ-সুবিধার ফলে রাজধানীর সাধারণ মানুষের জন্য জটিল রোগের চিকিৎসা ও আইসিইউ সুবিধা আরও সহজলভ্য হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয় ও কুর্মিটোলা হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

সম্পাদক ও প্রকাশক

নিউজ পাঠানোর ঠিকানা: news@agranisangbad.net

যোগাযোগ

প্রধান কার্যালয় : নিউ মার্কেট (কাশেমিয়া মাদ্রাসা রোড), রাজশাহী, বাংলাদেশ - ৬১০০। মোবাইল:- ০১৭১৪-৪৬০৭৭৬।

ঢাকা কার্যালয় : বাসা নং- ১৬ (লিফটের ৩), রোড নং- ১২, ব্লক- এফ, নিকেতন, গুলশান।

ইউজার কাউন্ট

003811
Total views : 7312
© ২০২৬ অগ্রণী সংবাদ | কারিগরি সহযোগিতায় সাহারিয়ার কবির.