রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক | ০৫ মে, ২০২৬

আগামী ৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর বিরুদ্ধে বিজয়ের স্মরণে পালনীয় ‘ভিক্টরি ডে’ উপলক্ষে ইউক্রেনে দুই দিনের অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে আগামী ৮ ও ৯ মে এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

মস্কো এই সময়টিকে একটি মানবিক বিরতির সুযোগ হিসেবে দেখলেও ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। তারা জানায়, যুদ্ধবিরতি চলাকালীন ইউক্রেন যদি কোনো সামরিক হামলা চালায়, তবে তার জবাবে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে। এছাড়া কিয়েভে অবস্থানরত সাধারণ নাগরিক ও বিদেশি দূতাবাসের কর্মীদের সতর্কতামূলকভাবে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার পক্ষ থেকে তারা এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পাননি এবং মস্কোর এই ঘোষণাকে বিশ্বাসযোগ্য বলে মনে করছেন না। এর বদলে ইউক্রেন নিজস্ব উদ্যোগে ৫ মে মধ্যরাত থেকে ৬ মে পর্যন্ত যুদ্ধবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছে। এদিকে রণক্ষেত্রে পাল্টাপাল্টি দাবি অব্যাহত রয়েছে; রাশিয়া নতুন ১০টি এলাকা দখলের দাবি করলেও ইউক্রেন তা প্রতিহত করে রাশিয়ার অভ্যন্তরে পাল্টা হামলার দাবি জানিয়েছে।

Share.
Leave A Reply

সম্পাদক ও প্রকাশক

নিউজ পাঠানোর ঠিকানা: news@agranisangbad.net

যোগাযোগ

প্রধান কার্যালয় : নিউ মার্কেট (কাশেমিয়া মাদ্রাসা রোড), রাজশাহী, বাংলাদেশ - ৬১০০। মোবাইল:- ০১৭১৪-৪৬০৭৭৬।

ঢাকা কার্যালয় : বাসা নং- ১৬ (লিফটের ৩), রোড নং- ১২, ব্লক- এফ, নিকেতন, গুলশান।

ইউজার কাউন্ট

003811
Total views : 7312
© ২০২৬ অগ্রণী সংবাদ | কারিগরি সহযোগিতায় সাহারিয়ার কবির.