তারিখ: ২১ মে ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সব মাদরাসায় এখন থেকে মর্নিং অ্যাসেম্বলির সময় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদরাসা শিক্ষা দপ্তরের জারি করা এই নির্দেশনায় রাজ্যের সব স্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং অনুদানবিহীন মাদরাসাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে গত সপ্তাহে রাজ্যের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে একই নির্দেশনা কার্যকর করা হয়েছিল।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, পূর্ববর্তী নির্দেশনা সংশোধন করে এখন থেকে স্কুল ও মাদরাসার সকালের প্রার্থনায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় সরকার ‘বন্দে মাতরম’ গানটিকে জাতীয় সংগীতের সমমর্যাদা প্রদান করে। এরপর থেকেই বিভিন্ন রাজ্যে এই গানটির ব্যবহার ও প্রয়োগ নিয়ে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক চলছে, যা সাম্প্রতিক সময়ে বেশ কিছু রাজ্যে শপথ গ্রহণ অনুষ্ঠানসহ বিভিন্ন সরকারি কর্মসূচিতেও প্রতিফলিত হয়েছে।






Total views : 7312