রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক

তারিখ: ২৪ মে, ২০২৬

ঢাকায় দায়িত্ব পালন শেষে ভারতের বিদায়ী হাই কমিশনার প্রণয় ভার্মা রবিবার (২৪ মে) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে হাই কমিশনারের অবদানের জন্য তাকে ধন্যবাদ জানান এবং তার পরবর্তী দায়িত্বের জন্য শুভকামনা প্রকাশ করেন। হাই কমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশ ও ভারতের জনগণের পারস্পরিক কল্যাণ এবং বহুমুখী সম্পৃক্ততা আরও সুদৃঢ় করার ক্ষেত্রে ভারতের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। এছাড়া দুদেশের উন্নয়ন অগ্রাধিকারের ভিত্তিতে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে তারা সংক্ষেপে আলোচনা করেন। প্রায় চার বছর বাংলাদেশে দায়িত্ব পালন শেষে প্রণয় ভার্মা বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।

Share.
Leave A Reply

সম্পাদক ও প্রকাশক

নিউজ পাঠানোর ঠিকানা: news@agranisangbad.net

যোগাযোগ

প্রধান কার্যালয় : নিউ মার্কেট (কাশেমিয়া মাদ্রাসা রোড), রাজশাহী, বাংলাদেশ - ৬১০০। মোবাইল:- ০১৭১৪-৪৬০৭৭৬।

ঢাকা কার্যালয় : বাসা নং- ১৬ (লিফটের ৩), রোড নং- ১২, ব্লক- এফ, নিকেতন, গুলশান।

ইউজার কাউন্ট

003808
Total views : 7308
© ২০২৬ অগ্রণী সংবাদ | কারিগরি সহযোগিতায় সাহারিয়ার কবির.